রহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক :

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে)গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপনসহ সংগঠনটির সকল নেতৃবৃন্দ।
শোকবার্তায় সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একজন দৃঢ়চেতা, সাহসী ও আপোষহীন নেত্রী হিসেবে তিনি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||