এমডি নাঈম, গোপালগঞ্জ প্রতিবেদক :

রবিবার,( ১১ই ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভা সভাপতিত্ব করেল গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য সচিব শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ্।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সংসদীয়-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ড. কে এম বাবর।
সভার মধ্যে মনি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিকুজ্জামান রফিক। সঞ্চালনায় ছিলেন ্উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না।
আলোচনাও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাড আবুল খায়ের, সদস্য আজিজুর রহমান বেনা, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম, মাহাবুব আলী সোহেল, সদস্য এস, এম জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক রিপন দাড়িয়া, জেলা জাসাসের সভাপতি ধীরাজ মাস্টার।
দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||