[caption id="attachment_1334" align="alignnone" width="300"]
খালেদা জিয়া ও সেনাপ্রধান[/caption]
ডেক্স রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) রাত সাড়ে ৮টায় তিনি সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা'য় যান। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট মুক্তির পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া, গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সেনাপ্রধানসহ তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেনাপ্রধানের এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||