মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8624" align="aligncenter" width="2040"]
খালিশপুরে সন্ত্রাসী হামলা, কুপিয়ে গুরুতর জখম ব্যবসায়ী।[/caption]
খুলনা নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থান এলাকায় এক ব্যক্তির গতিরোধ করে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি রাজন হাওলাদার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজন হাওলাদারের গাড়ি গোয়ালখালী কবরস্থানের গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। এ সময় তারা গাড়ির জানালায় ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক দেখে রাজন হাওলাদার দৌড়ে গোয়ালখালী কবরস্থানের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাজন হাওলাদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর গোয়ালখালী কবরস্থান এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||