মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8481" align="alignleft" width="374"]
ন্যাটা রনি[/caption]
খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্যতম প্রধান সন্দেহভাজন ও একাধিক মামলার আসামি মো. রনি ওরফে ন্যাটা রনিকে (২৫), গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বাগেরহাট জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব -৬ গণমাধ্যমের সাংবাদিকদের জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার তদন্তে উঠে আসা পলাতক আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির অভিযানিক দল সোমবার ৭.২০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাস স্ট্যান্ড, ট্র্যাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির অপরাধ লিপি (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে খালিশপুর থানায় ১টি হত্যা মামলা (সোনামিয়া হত্যা মামলা), ২টি হত্যা চেষ্টা মামলা, ১টি দস্যুতা এবং ২টি চুরিসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ওই এলাকায় তার বিরুদ্ধে অবৈধ মাদক ব্যাবসা পরিচালনারও অভিযোগ রয়েছে।
র্যাব ফোর্সেস সাংবাদিকদের জানায়, চাঞ্চল্যকর হত্যা ও অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে কেএমপি'র খালিশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||