মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশনের
নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের জরুরি সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন এবং পরিচালনা করেন শামসুজ্জোহা বাবলু।
বগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো: আরিফুজ্জামান আরিফ। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক মাসুম, অর্থবিষয়ক সম্পাদক গাজী ফয়সাল আহমেদ জুবায়ের এবং দপ্তর সম্পাদক পার্থ প্রতিম হালদার।
একই সভায় সংগঠনের উদ্যোগে আসন্ন বার্ষিক পিকনিকের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর খুলনার প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করেন তারা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সর্বসম্মতিক্রমে ঘোষিত এই কার্যকরী কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া প্রবাসী বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||