কোটালীপাড়া (গোপালগঞ্জ) মাহাবুব সুলতান :

দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান জুয়েল কোটালীপাড়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের হাতে লাঞ্চিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্প কলার সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনের পর এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান জুয়েল দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি। তিনি তারাশী গ্রামের মৃত্যু সাত্তার শেখের ছেলে।
বিএনপির নেতা-কর্মীদের দাবি এই সাংবাদিক বিভিন্ন সময় মিথ্যা সংবাদ প্রকাশ করায় বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করেছে।
ব্যপারটি দৈনিক কালের কন্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর কাছে জানতে চাইলে তিন বলেন, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালনের পর আমি চার দোকানে এসে বসি। অনুষ্ঠানে মনিরুজ্জামান জুয়েলকে না দেখে মুঠোফোনে কথা বলি আমি এবং কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ,এম মাহাবুব সুলতান। কিছুক্ষণ পরেই মনিরুজ্জামান জুয়েল উপজেলায় আসেন। এসময় উপজেলা যুবদলের মান্নান শেখ, জুয়েলের একটি পোস্ট আমাকে দেখায়।আমি জুয়েলের পোস্টটি দেখর সময় হঠাৎ করে কিছু লোক এসে জুয়েলের উপর হামলা করে। সেখানে আমরা সাংবাদিকরা ও বিএনপি'র সাধারণ সম্পাদক এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলাম । তিনি আরো বলেন, সাংবাদিকদের লেখায় যদি কোন ভুল বা ভুয়া হয় তাহলে দেশে আইনে আছে। একজন সাংবাদিককে এভাবে বিড়াল কুকুরের মত তো মারতে পারেনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। কিন্তু এই মনিরুজ্জামান জুয়েল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে জ্ঞানের আলো পাঠাগারের নামে বিভিন্ন অর্থ আত্মসাৎ ও দেবত্ব সম্পত্তি দখল করে। কিছুদিন আগে সরকারি যৌথ অবৈধ উচ্ছেদ অভিযানে জ্ঞানের আলো পাঠাগারটি ভেঙে ফেলে।এই জুয়েল বিমান বাহিনীতে চাকরি করতো। জুয়েলের বিরুদ্ধে বিমান বাহিনী দফতরে অনেকে অভিযোগ দায়ের করে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে চাকরি থেকে আবসর হওয়ার আগাই স্বেচ্ছায় এলাকাতে চলে আসে।
এই মনিরুজ্জামান জুয়েল কোটালীপাড়া এসেই সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে বিভিন্ন সময় ভুলভাল সংবাদ প্রকাশ করে বহুবার কোটালিপাড়া বিতর্কিত হয়েছেন। এ কারণে তাকে সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
তিনি বিএনপি'র মান ক্ষুণ্ন করার জন্য বিএনপি'র নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করে। এই ভুয়া সংবাদের কারণে বিএনপির নেতা কর্মীর জুয়েলের কাছে জানতে চাইলে উভয় পক্ষে্যর মাঝে গোন্ডগোল এর সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বিএনপি নেতারা সাংবাদিকদের সাথে বসে। নেতারা বিচারের ভার এবং সর্বপ্রকার দায়িত্ব সাংবাদিকদের উপর দেয়।
ছাত্রদলের নেতা নিলয় মোস্তফা বলেন,এই জুয়েলের অপসাংবাদিকতার কারণে অনেকে দিশেহারা। কিছুদিন আগে দুই ভাই বোন একটি রেস্টুরেন্টে খাবারের উদ্দেশ্যে গিয়েছিল ঐ ভাই বোনদের প্রেমিক প্রেমিকা বানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছিল সে। তিনি আরো বলেন, সে এক বিএনপির নেতার নামে মিথ্যে অপবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিএনপি'র মান ক্ষুণ্ন করেছিল । তার মানসিক সমস্যা আছে। গতকাল আমাদের বিএনপির চেয়ারপার্সনের জন্মদিনে বিভিন্ন কটুক্ত কথা বলার কারণে কর্মীরা উত্তেজিত হয়ে তার সাথে হাতা-হাতিসহ গোন্ডগোলের হয়। এ বিষয়টি মীমাংসা এবং সঠিক বিচারের জন্য আমাদের সিনিয়র নেতারা সাংবাদিকদের উপর দায়িত্ব দেয়।
ছাত্রদলের নেতা বাইজিদ বলেন,আমাদের ছাত্রদলের এক কর্মীকে আওয়ামী লীগ কর্মী বানিয়েছে। মনগড়া নিউজ করে সে।
সাংবাদিক জুয়েলে চিকিৎসার ব্যাপারে তার ভাই জামাল শেখ বলেন, গতকালের ঘটনায় আমার ভাই গুরুতর আহত হয় এবং কানে সমস্যা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায় । দ্রুত সুস্থতার জন্য আমরা তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা সিএমএস এনে ভর্তি করি। আমি আমার ভাই উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন ঘটনাটি আমি শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি।লিখিত অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে কৌতূহল, ক্ষোভ এবং সাংবাদিকদের প্রতি বিরূপ ধারণার জন্ম নিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||