মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের জালিয়াতি পূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাত পাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা দায়ের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল এ মামলার অভিযোগ পত্র দাখিল করেন। আজ রবিবার ১৮ মে দুপুর সাড়ে ১২টায় খুলনা যুগ্ম জেলা জজ ১ম বিচারিক আদালত ও নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য মামলার আরজিতে গত ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাত পাখার প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী ঘোষণা করার কথা উল্লেখ করা হয়েছে। খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ১২ জুন, ২০২৩ এ হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় এবং বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়। সারাদিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী জনাব তালুকদার আব্দুল খালেক ১৫৪৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন প্রার্থীকে ৬০০৬৪ ভোট দেখিয়ে ২য় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণ ভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো। জনতার সাথে কৃত এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধির বিধানের অধীনে জনাব আব্দুল খালেকের ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আর্জি জানানো হয়। আদালত আগামী ২৮ শে মে শুনানির দিন ধার্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির, মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মহা: নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, প্রচার ও দেওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোহাম্মদ সরোয়ার হোসেন বন্দ, মোহাম্মদ বাদশা খান, নুরুজ্জামান বাবুল, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, মেহেদী হাসান সৈকত, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ সজীব, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রসিদ, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, আমিনুর ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||