মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

এখন থেকে খুলনা জেলার তেরখাদা উপজেলা বাজারের খাজনা বাবদ কোনো টাকা দিতে হবেনা উপজেলার মানুষকে। গতকাল শনিবার (১২ এপ্রিল) কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল তার ব্যক্তিগত তহবিল থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে হাট-বাজারকে খাজনা মুক্ত ঘোষণা দিয়েছেন। এ কারণে খুশি তেরখাদা উপজেলার সর্বস্তরের জনগণ। একাধিক সূত্র জানায়, কেবল ঘোষণাই নয়, ইতোমধ্যে ইজারার টাকা সরকারি কোষাগারে পরিশোধ করেছেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা। এ বিষয়ে বিএমপির কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুল বারি হেলাল গণমাধ্যমকে বলেন, পত্র-পত্রিকা খুললেই হাট-ঘাট-বাজার ইজারার নামে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়, চাঁদাবাজির খবর পাওয়া যায়। এটা না দিলে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। তেরখাদা উপজেলার মানুষকে এই নির্যাতন ও চাঁদাবাজি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে উপজেলার তেরখাদা বাজার জন সাধারণের জন্য সরকারি রাজস্ব পরিশোধ করে উন্মুক্ত করে দিয়েছি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||