মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8494" align="aligncenter" width="1600"]
কেএমপি নগর গোয়েন্দা বিভাগের তৎপরতায় ২ বছরের শিশু সহ মা উদ্ধার।[/caption]
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর নগর গোয়েন্দা বিভাগের সাইবার টিমের দ্রুত ও প্রযুক্তি নির্ভর তৎপরতায় নিখোঁজ ২ বছরের শিশু সহ এক নারীকে উদ্ধার করে নিরাপদে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল হালিম মোল্লা (৪৩), পিতা মো. আফজাল হোসেন মোল্লা-এর মেয়ে মোসা. রিপা (২৬) তার দুই বছর বয়সী শিশু সন্তান সহ নিখোঁজ হন।
ঘটনার পরদিন ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে মো. আব্দুল হালিম মোল্লা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কেএমপি নগর গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
দীর্ঘ অনুসন্ধান ও ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবশেষে অদ্য ২৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় কেএমপি নগর গোয়েন্দা বিভাগ।
উদ্ধারের পর মোসা. রিপা (২৬) ও তার দুই বছর বয়সী শিশুকে সুস্থ ও নিরাপদ অবস্থায় তাদের অভিভাবকের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মা ও শিশুকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং কেএমপি নগর গোয়েন্দা বিভাগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা পুলিশের দ্রুত পদক্ষেপ ও পেশাদার তদন্ত কার্যক্রমের প্রশংসা করেন।
এ ঘটনায় কেএমপি নগর গোয়েন্দা বিভাগের দক্ষতা, প্রযুক্তি নির্ভর অনুসন্ধান ব্যবস্থা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আবারও প্রশংসিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||