মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8836" align="aligncenter" width="936"]
কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।[/caption]
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে এস এম সাঈম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এস এম সাঈম ফেরদৌসের বাড়ি পাবনা পৌরসভা সদরে। বিকেলে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানির প্রায় ২৫ ফুট গভীরে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট পানির নিচে থাকার পর বিকেল ৫টা ৫ মিনিটে ডুবুরি দল তাঁকে উদ্ধার করে।
উদ্ধারের পর তাঁকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ খুলনা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে খুলনার স্থানীয় নাগরিক নেতারা এ প্রতিবেদককে জানান, খুলনা শহরে দৃশ্যমান ভাবে এমন কোনো উন্মুক্ত পুকুর বা সরকারি উদ্যোগ নেই, যেখানে সাধারণ মানুষ নিরাপদভাবে সাঁতার শেখার সুযোগ পান। তাদের দাবি, সোনাডাঙায় অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সরকারি সুইমিংপুলটি বিগত সরকারের সময় ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হয়। ফলে সেখানে সাঁতার শেখা ব্যয়বহুল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষকে নানা ধরনের জনভোগান্তির শিকার হতে হচ্ছে।নাগরিক নেতারা আরও বলেন, খুলনার বিভিন্ন অঞ্চলে সরকারি ব্যবস্থাপনায় আধুনিক সুইমিংপুল নির্মাণ এবং সাঁতার শেখানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তাদের মতে, শিশু-কিশোর ও তরুণদের সাঁতার শিক্ষা নিশ্চিত করা গেলে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||