কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিবেদক :

হোটেল এলাকায় নজরদারি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।
পটুয়াখালীর মহিপুরে হোটেল মেঘনা (আবাসিক) থেকে ৩৪ পিস ইয়াবাসহ মো. মিলন নাজির, (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
মাদকবিরোধী অভিযানে কার্যকর ভূমিকা রাখায় মহিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
তবে স্থানীয়দের অভিযোগ, কুয়াকাটার হোটেল-মোটেল পাড়ার কিছু আবাসিক হোটেলকে ঘিরে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। পর্যটন নগরীর সুনাম ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, হোটেল-মোটেল মালিকদের সংগঠন ও পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য সংগঠনেরও দৃশ্যমান দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তাদের দাবি, আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি, অতিথিদের যথাযথ তথ্য সংরক্ষণ এবং মাদক, জুয়া ও যে কোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা হলে কুয়াকাটায় নিরাপদ, সুস্থ ও শালীন পর্যটন পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এ বিষয়ে কুয়াকাটা হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||