[caption id="attachment_9734" align="aligncenter" width="928"]
প্রধানমন্ত্রী তারেক রহমান[/caption]
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরে তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পের বিভিন্ন দিক ও সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে যেতে তাদের উৎসাহ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||