নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সাগর মোল্লার মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ইলমা নামক এলাকার একটি ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রথমে পরিবার ও স্থানীয়দের জানানো হলেও, নিহতের মা ও স্ত্রী এখন দাবি করছেন—এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নয়; পরিকল্পিতভাবে সাগরকে হত্যা করা হয়েছে।
গত শনিবার ১৯ শে সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩ টার সময় সাগর বিদ্যুত পৃষ্ট হয়ন হয় বলে সাগরের পরিবারকে জানানো হয়। নিহতের পরিবার আরো বলেন, তাকে কে বা কাহারা গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তী করে, ওখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের পরিবার।
নিহত সাগর মোল্লা সদর উপজেলার উলপুর ইউনিয়নের মৃত হান্নু মোল্লার ছেলে। তাঁর স্ত্রী লাকী বেগম বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের দুই সন্তান রয়েছে।
স্বজনদের অভিযোগ, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে সাগর মোল্লা গত ৮ আগস্ট ২০২৬ তারিখে একটি লিখিত অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের জের ধরেই তাঁর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
নিহতের স্বজনরা গণমাধ্যমে আরো বলেন, উলপুর এলাকার করম মোল্লার ছেলে চিহিৃত চোর লিমন মোল্লা, অজিত মোল্লার ছেলে শহিদ, দুলাল সিকদারের ছেলে ডালিম, ও এলাকার কথিত খোকন চোরের ছেলে আজিম বেশ কয়েকদিন ধরে আমার ছেলের পেছনে লেগেছিল ওরাই আমার ছেলেকে মেরেছে। এছাড়াও এলাকার ময়ন উদ্দিন মোল্লার ছেলে ভুলু মোল্লা, ভুলু মোল্লার ছেলে রাজ মোল্লা ও মজিবুর রহমানের ছেলে আল-আমিন এর নামে গত ৮ই আগষ্ট আমার ছেলে বাদী হয়ে একটি চুরির অভিযোগ দায়ের করলে ওরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
তবে নিহতের পরিবারের এই অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ইলমা নামক একটি ভাটায় সাগর মোল্লা বিদ্যুতপৃষ্ট হয় পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হিসেবে প্রচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাগরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের কাছেও একই তথ্য জানানো হয়।
কিন্তু পরে সাগরের মৃত্যুর ঘটনাকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। তাঁদের দাবি, সাগরের মৃত্যুর পেছনে সাগর বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় এলাকার চিহিৃত কয়েকজন চোরের নামে অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে নিহতের স্ত্রী লাকী বেগম গণমাধ্যমকর্মীদের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর স্বামী একটি চুরির ঘটনার বিষয়ে অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের পর থেকেই পরিস্থিতি বদলে যায়।
তার দাবি, তাঁর স্বামীর মৃত্যুকে শুধু বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা হিসেবে দেখলে প্রকৃত ঘটনা আড়ালে থেকে যেতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাঁর স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
অন্যদিকে নিহতের মা-ও ছেলের মৃত্যুকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না। ছেলেকে হারিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন।
সাগর মোল্লার মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ ভাটার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। এতে ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে পুলিশের তদন্তের বিষয়টি সামনে এসেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের পরিস্থিতি এবং ময়নাতদন্তসহ সংশ্লিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব।
স্বামীকে হারিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা লাকী বেগমসহ মেয়ে হিয়া খানম (৬) ও ছেলে লাবিব (৪)এখন দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অন্যদিকে বৃদ্ধা মা হারিয়েছেন তাঁর সন্তানকে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাগরের মৃত্যুর ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং তাঁর ৮ আগস্টের করা চুরির অভিযোগের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হোক।
সাগরের মৃত্যুর ব্যপাটি নিয়ে গোপালগঞ্জ সদর থানা একটি মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন বলে জানান পরিবারের সদস্যরা।
সাগরের মৃত্যু ঘিরে ওঠা অভিযোগের সত্যতা তদন্তেই স্পষ্ট হবে। দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী।
এই প্রতিবেদনটি পূর্বের চুরির অভিযোগ এবং নিহতের পরিবারের বক্তব্যের উপর করা হয়েছে। তবে সংস্লিস্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ও পরবর্তী অগ্রগতীন বিস্তারিত নিয়ে আসছে ক্রাইম নিউজ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||