মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8878" align="aligncenter" width="1600"]
ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি ঘোষণা।[/caption]
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সংবাদপত্র শিল্পে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয় ।
নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে ন
সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদ পত্রে বিশেষ ছুটি ঘোষণা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ছুটির সময় সংবাদপত্র অফিস গুলোর নিয়মিত কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হলেও, জরুরি সংবাদ সংগ্রহ ও অনলাইন সংস্করণের কার্যক্রম চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণার খবরে সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অনেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তবে ছুটি শেষে যথারীতি পুনরায় সংবাদপত্র প্রকাশ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে নোয়াব।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||