ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার, সাভার :
[caption id="attachment_10054" align="alignnone" width="700"]
আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক[/caption]
সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া পরিবারের সাত বছরের শিশুকে কৌশলে ডেকে নিয়ে যান অভিযুক্ত। পরে নির্জন একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে বাবুলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||