এমডি নাঈম, গোপালগঞ্জ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ ৩ আসনের ধানের শীষের প্রার্থী নিজ এলাকায় জনগণের সাথে মতবিনিময় কালে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করিনা।
আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়ার আশুতিয়া এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
গোপালগঞ্জ ৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী আরো বলেন, আমার চেয়ারম্যান তারেক রহমান প্রতিহংসার রাজনীতি বিশ্বাস করেন না, আমার দলও বিশ্বাস করে না। আমর নেতা তারেক রহমান সবাইকে নিয়ে মিলে মিশে রাজনীতি করতে চায়। তিনি আরো বলেন,
যোগ্য প্রার্থীকে এই এলাকার মানুষ ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, তাই ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে।
[video width="848" height="478" mp4="https://bdcrimenews.com/wp-content/uploads/2026/01/WhatsApp-Video-2026-01-13-at-3.19.24-PM.mp4"][/video]
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||