এম,এম মুশফিকুর রহমান (ইরান) :

বাংলাদেশের “ক্রাইম নিউজ” এর খুলনা বিভাগীয় ব্যুরো চিফ মো: আল মাসুম খান আন্তর্জাতিক অনলাইন সাংবাদিকদের অভিভাবক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ পেরেছেন।
এই নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে মনোনীত একমাত্র সাংবাদিক হিসেবে এই আন্তর্জাতিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত হলেন, যা দেশের সাংবাদিক সমাজের জন্য একটি গর্বের বিষয়।
উল্লেখযোগ্য ভাবে, ২০২৫ সালের ৪ মে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্য সরকার এই সংগঠনকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে, যার মাধ্যমে এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বীকৃত ও বৈধ সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
বিশ্বব্যাপী অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা ও পেশাগত মানোন্নয়ন সাধনের লক্ষ্যে গঠিত এই সংগঠনটি প্রথম প্রতিষ্ঠিত হয় ২০১০ সালের ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে, যুক্তরাষ্ট্রে প্রবাসী একদল উদ্যমী সাংবাদিকের উদ্যোগে। সংগঠনের প্রধান লক্ষ্য হলো—সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত প্রশিক্ষণ প্রদান, এবং বৈশ্বিক নীতিমালার আলোকে অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন।
এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানাতে চাইলে গণমাধ্যমে তিনি ব্যক্ত করেন, এই আন্তর্জাতিক দায়িত্ব পেতে আমি গর্বিত ও অনুপ্রাণিত। এটি বাংলাদেশের সাংবাদিকদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপনের এক অসাধারণ সুযোগ। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের সম্মানিত সভাপতির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই গুরু দায়িত্ব প্রদান করার জন্য।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||