আন্তর্জাতিক প্রতিবেদক :

মালয়েশিয়া থেকে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে আন্তর্জাতিক শিশু যৌন শোষণ চক্র পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই তাকে আটক করে। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশী জোবাইদুল আমিন মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং সেখানে একটি মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতেন।
এফবিআই জানায়, ২০২২ সাল থেকে জোবাইদুল আমিনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড়ো চক্র পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে মার্কিন গোয়েন্দারা তৎপরতা শুরু করে। এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আত্মগোপনে থাকা জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে সাইবার অপরাধ ও শিশু সুরক্ষার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত এই সাইবার অপরাধ চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে একাধিক ফেডারেল অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||