মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_9136" align="aligncenter" width="635"]
আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর।[/caption]
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (এডমিন) ডা. জাহিদ রায়হান বলেছেন,মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ শিশু মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চ পর্যায়ের করা তদন্ত কমিটির রিপোর্ট শনিবার (৩০ মে) জমা হবে।
শুক্রবার (২৯ মে) সকালে তিনি গণমাধ্যমের সাংবাদিকদের এ কথা জানান।
ডা. জাহিদ রায়হান আরও বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন শনিবার জমা দেয়া হবে।
এর আগে, এ ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||