এ জেড আমিনুজ্জামান রিপন:
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে ও বর্তমান উপদেষ্টা সরকারের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মোটরসাইকেলে ঝটিকা মিছিল করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় এলাকা থেকে শুরু হয়ে গান্ধিয়াশুর পার্টিকেল বাড়ী এলাকায় এসে শেষ হয়। গোপালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ২০-২৫টি মোটরসাইকেল যোগে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের ৪০-৫০ নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়। মিছিলে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ ‘ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেয় মিছিলকারীরা। এছাড়াও তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ এর পদত্যাগ দাবি করেন।
এর আগেও গোপালগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চৌরঙ্গিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||